আগামীকাল ১৭/১০/২০২৬ ইং দুপুর ২:০০, বি আর হাজী আবদুল আহাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সকল প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় ফিরে আসুক প্রান চাঞ্চল্যের উপভোগ্য মুহুর্তগুলো।
অবশেষে সাংগঠনিক কাঠামোতে রূপ নিচ্ছে আমাদের প্রিয় এলামনাই অ্যাসোসিয়েশন।
যেকোনো সংগঠনের সফলতার অন্যতম ভিত্তি হলো একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামো। সঠিক নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে একটি সংগঠন তার লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে পারে।
আশা করি, এলামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচিত নেতৃত্ব সামাজিক, মানবিক ও ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করে সামনে এগিয়ে যাবে। আমাদের এই প্রিয় কমিউনিটি একটি সুন্দর, সুশৃঙ্খল ও মানবিক সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আগামী ১৭ অক্টোবরের সাধারণ সভা ও কাউন্সিলে সকল ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে গড়ে উঠুক এক প্রাণবন্ত মিলনমেলা। পারস্পরিক সৌহার্দ্য, স্মৃতিচারণ ও আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে সৃষ্টি হোক নতুন নেতৃত্ব, সূচিত হোক সম্ভাবনাময় এক নতুন অধ্যায়।
আমাদের প্রিয় বিদ্যাপীঠের স্মৃতিকে অমলিন রাখা, সামাজিক মূল্যবোধ জাগ্রত করা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা এবং পরোপকারী মানসিকতা গড়ে তোলার ক্ষেত্রে এই সংগঠন হয়ে উঠুক একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম।
আমাদের শেকড় এক, স্মৃতি এক, ভালোবাসার বন্ধনও এক। এই বন্ধনকে শক্তিতে রূপান্তরিত করে এলামনাই অ্যাসোসিয়েশন এগিয়ে যাক বহুদূর- এটাই প্রত্যাশা।
এলামনাই অ্যাসোসিয়েশনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।