01690-089345

bralumni.org@gmail.com

B.R. Haji Abdul Ahad Adarsha High School Alumni Association

Faridgonj, Chandpur

মেম্বারশীপ পেতে: সাইন আপ করে একাউন্ট তৈরি করুন → লগ ইন করুন → নিচের "সদস্য হোন" বাটনে ক্লিক করে ফরম পূরন করে সাবমিট করুন।
About Us

About Us


ফরিদগঞ্জের প্রত্যন্ত অঞ্চল ভাটেরহদ ও রুস্তমপুর গ্রামের সীমান্তবর্তী স্থানে পহেলা জানুয়ারি ১৯৯৪ সালে ‘‘বি. আর. হাজী আবদুল আহাদ আদর্শ উচ্চ বিদ্যালয়‘‘ প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার ফলে ভাটেরহদ, রুস্তমপুর, বদরপুর, বদিউজ্জামাপুর, কুতুবপুর, ঘোড়াশালা, কাওনিয়া, নয়নপুর, শ্যামদানপুর সহ এই অঞ্চলের মানুষ শিক্ষার সুযোগ পেয়েছে। যার ফলে এলাকার আর্থ সামাজিক উন্নয়ন হয়েছে। অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মেলবন্ধন দৃঢ করতে ‘‘বি. আর. হাজী আবদুল আহাদ আদর্শ উচ্চ বিদ্যালয় এক্স স্টুডেন্টু এসোসিয়েশন গঠিত হয়। এসোসিয়েশনের উদ্যোগে ২০২০ সালে প্রতিষ্ঠানের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজিত হয়। এছাড়া বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের কল্যাণে কর্মসূচি নেওয়া হয়েছে। দুস্থ্য রোগী ও সাবেক শিক্ষকদের অনুদান দেওয়া হয়েছে।

🏫 বি.আর. হাজী আবদুল আহাদ আদর্শ উচ্চ বিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন ❓ অ্যালামনাই অ্যাসোসিয়েশন কী? অ্যালামনাই অ্যাসোসিয়েশন হলো অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একটি সংগঠন, যার মূল উদ্দেশ্য— • প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সৌহার্দ্য বজায় রাখা। • বিদ্যালয়ের উন্নয়নে আর্থিক ও অন্যান্য সহায়তা প্রদান। • বর্তমান শিক্ষার্থীদের বৃত্তি, পেশাগত পরামর্শ ও কর্মসংস্থানের সুযোগ প্রদান।

🎯 মিশন (Mission) প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন, সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধি করে শিক্ষা, সংস্কৃতি, মানবতা ও সমাজসেবায় সচেতন ও গঠনমূলক ভূমিকা পালন। 🌟 ভিশন (Vision) বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রাক্তনদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে প্রতিষ্ঠানটিকে আদর্শ ও মডেল শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করা এবং বিশ্বব্যাপী প্রাক্তনদের মধ্যে একটি দৃঢ় ও স্থায়ী বন্ধন সৃষ্টি।

📌 শিক্ষার্থীদের জন্য সুযোগ-সুবিধা ★ শিক্ষাবৃত্তি প্রদান – মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা।

★ পেশাগত পরামর্শ – ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশায় কর্মরত প্রাক্তনরা বর্তমান শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।

★ জরুরি সেবা তথ্য – পরিবহন, অ্যাম্বুলেন্স, পুলিশ, ফায়ার সার্ভিস, হাসপাতাল ও ব্যাংকিং সেবা সম্পর্কিত তথ্য অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে পাওয়া যায়।

★ সামাজিক কার্যক্রম – পুনর্মিলনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফটো অ্যালবাম ও ভিডিও প্রকাশ, দরিদ্র-দুঃস্থদের সহায়তা ইত্যাদি।

★ ঐতিহ্য ও সুনাম রক্ষা – বিদ্যালয়ের মান ও ঐতিহ্য ধরে রাখা।

★ যোগাযোগের সেতু – প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক স্থাপন। 👥 সদস্য হওয়ার প্রক্রিয়া 🔗 ভিজিট করুন: www.bralumni.org * "সদস্য হোন” সবুজ বাটনে ক্লিক করুন। * ফরম পূরণ করে সাবমিট করুন।

✅ আবেদন গৃহিত হলে ই-মেইলে কনফার্মেশন পেয়ে যাবেন।

সদস্য
হোন