01690-089345

bralumni.org@gmail.com

B.R. Haji Abdul Ahad Adarsha High School Alumni Association

Faridgonj, Chandpur

মেম্বারশীপ পেতে: সাইন আপ করে একাউন্ট তৈরি করুন → লগ ইন করুন → নিচের "সদস্য হোন" বাটনে ক্লিক করে ফরম পূরন করে সাবমিট করুন।
মোঃ মাহমুদুল হাসান ফাহাদ
মোঃ মাহমুদুল হাসান ফাহাদ

সহকারি শিক্ষক (গণিত)

মোঃ মাহমুদুল হাসান ফাহাদ ( জন্ম: জানুয়ারী ০১, ২০০০) একজন গণিত শিক্ষক। তিনি ফাহাদ স্যার নামে পরিচিত। বর্তমানে তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলাধীন ভাটেরহদ রুস্তমপুর হাজী আবদুল আহাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে গণিত বিষয়ের সহকারি শিক্ষক পদে কর্মরত আছেন।

প্রারম্ভিক জীবন ও শিক্ষা

মো: মাহমুদুল হাসান ফাহাদ চাঁদপুর জেলার ফরিদগন্জ উপজেলার ভাটেরহদ গ্রামে জন্মগ্রহন করেন। তাঁর পিতা মাও: ইসমাইল হোসেন এবং মাতা আইরিন আক্তার। 

তিনি ২০১৬ সালে ভাটেরহদ রুস্তমপুর হাজী আবদুল আহাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে ২০১৮  সালে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রী কলেজ থেকে এইচএসসি এবং ২০২৪ সালে চাঁদপুর সরকারী কলেজ থেকে গণিত বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করেন। ইংরেজী ভাষা দক্ষতার জন্য পরবর্তীতে তিনি ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম পরীক্ষায় অংশগ্রহন করে কাঙ্খিত ফলাফল অর্জন করেন।

কর্মজীবন

অনার্স ৩য় বর্ষে অধ্যয়নরত অবস্থায় তিনি ভাটেরহদ রুস্তমপুর হাজী আবদুল আহাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে গণিত বিষয়ে খন্ডকালীন সহকারী শিক্ষক হিসেবে ২০২৩ সালে নিয়োগপ্রাপ্ত হন। পরবর্তীতে বর্তমান সময় পর্যন্ত তিনি একই বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এর পূর্বে তিনি ২০২০ সাল থেকে ২০২২ পর্যন্ত একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে সেমিনার লেকচারর হিসেবে নিয়োজিত ছিলেন।

ব্যক্তিজীবন

তার পরিবার বলতে মা আইরিন আক্তার, বাবা অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষক মাওলানা ইসমাইল হোসেন ও একমাত্র ছোট বোন এলিনা খাঁন সুবর্ণা।

সদস্য
হোন