মোঃ বাকি বিল্লাহ
সহকারি শিক্ষক
মোঃ বাকী বিল্লাহ (জন্ম: জানুয়ারি ১, ১৯৭৭ইং) একজন শিক্ষক ও ধর্মীয় আলোচক। তিনি হুজুর স্যার নামে পরিচিত। বর্তমানে তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলাধীন ভাটেরহদ রুস্তমপুর হাজী আবদুল আহাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে সিনিয়র সহকারি শিক্ষক পদে কর্মরত আছেন। শিক্ষকতা পেশায় দুই বার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।
প্রারম্ভিক জীবন ও শিক্ষা
মোঃবাকী বিল্লাহ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মদনেরগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মাওলানা মোঃ নুরুল্লাহ, মাতা: সাজেদা বেগম। তিনি ১৯৯১ সালে দাখিল ১ম বিভাগে উত্তীর্ণ হন। পরবর্তীতে ১৯৯৩ সালে ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসা থেকে আলিম, ১৯৯৫ সালে ফাজিল ও ১৯৯৭ সালে কামিল (হাদিস বিভাগ) ডিগ্রি অর্জন করেন। এছাড়াও ঢাকা কবি নজরুল সরকারি কলেজ থেকে অনার্স ও মাস্টার্স (ইসলামিক স্টাডিজ) ডিগ্রি লাভ করেন।
কর্মজীবন
তিনি ৫ মার্চ ১৯৯৯ সাল থেকে বি আর হাজী আবদুল আহাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে যোগদান করে। বেশ সুনাম ও দক্ষতার সাথে চাকুরী করে আসছেন। তিনি একাধারে একজন পরিচিত শিক্ষক। বিদ্যালয়ের শুরু থেকে অধ্যবধি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন ও হাজী আব্দুল আহাদ জনকল্যান ট্রাস্টের সদস্য সচিব এবং চান্দ্রা আল আমিন জামে মসজিদের খতিবের দায়িত্ব সহ বহু সামাজিক কর্মকান্ডে জড়িত।
এছাড়া কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান পরীক্ষক (ইসলাম শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্যক্তিজীবন
মোঃ বাকি বিল্লাহর স্ত্রী একজন গৃহিণী। তাঁর এক ছেলে।