01690-089345
bralumni.org@gmail.com
২০২৭ সালের ডিসেম্বরে দ্বিতীয় পুনর্মিলনীর ঘোষণা
বি. আর. হাজী আবদুল আহাদ আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম সাধারণ সভা ও কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দুপুর ২টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। ২০০২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী শাহাদাত হোসেন রুবেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও ঐক্য সুদৃঢ় করার প্রত্যয়ে ২০২৭ সালের ডিসেম্বরে দ্বিতীয় পুনর্মিলনী আয়োজনের ঘোষণা দেওয়া হয়।
সভা শেষে কাউন্সিলের মাধ্যমে প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে ১৯৯৯ ব্যাচের সাদাফ রহমান সবুজ সভাপতি এবং ২০০২ ব্যাচের খোরশেদ আলম খুশবু সাধারণ সম্পাদক ও এইচ. এম. শাহাদাত সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
নবনির্বাচিত নেতৃত্ব আগামী তিন কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করবেন বলে জানানো হয়।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এ গুরুত্বপূর্ণ আয়োজনে অনেকে অংশগ্রহণের আগ্রহ থাকা সত্ত্বেও বিভিন্ন কারণে উপস্থিত হতে পারেননি। আয়োজকেরা আশা প্রকাশ করেন, সকল ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় অ্যাসোসিয়েশনটি শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবিক কার্যক্রম এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
No comments yet. Be the first to comment!