01690-089345

bralumni.org@gmail.com

B.R. Haji Abdul Ahad Adarsha High School Alumni Association

Faridgonj, Chandpur

মেম্বারশীপ পেতে: সাইন আপ করে একাউন্ট তৈরি করুন → লগ ইন করুন → নিচের "সদস্য হোন" বাটনে ক্লিক করে ফরম পূরন করে সাবমিট করুন।

আমাদের কার্যক্রম

প্রাক্তন শিক্ষক মরহুম মুহাম্মদ আফতাব উদ্দীন সাহেবের মৃত্যুতে স্মৃতিচারণ ও শোকসভা অনুষ্ঠিত

প্রাক্তন শিক্ষক মরহুম মুহাম্মদ আফতাব উদ্দীন সাহেবের মৃত্যুতে স্মৃতিচারণ ও শোকসভা অনুষ্ঠিত

স্যারের পরিবারের জন্য অর্থ সহায়তার চেক ও সম্মাননা স্মারক হস্তান্তর


বি. আর. হাজী আবদুল আহাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মরহুম মুহাম্মদ আফতাব উদ্দীন সাহেবের মৃত্যুতে স্মৃতিচারণ ও শোকসভা অনুষ্ঠিত হয়। 

২৯ মে ২০২৫, বৃহস্পতিবার, দুপুর ২:৩০ ঘটিকায়, ভাটেরহদ রুস্তমপুর হাজী আবদুল আহাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মরহুম মুহাম্মদ আফতাব উদ্দীন সাহেবের মৃত্যুতে এক স্মৃতিচারণ ও শোকসভা অনুষ্ঠিত হয়। এ আয়োজনটি বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ভাটেরহদ রুস্তমপুর হাজী আবদুল আহাদ আদর্শ উচ্চ বিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন ও বিদ্যালয় কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব হাজী আবদুল আহাদ, বি.এ., বি.এড সাহেব। এসময় বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ সোহরাব হোসেন।

এসময়  শ্রদ্ধেয় আফতাব উদ্দীন স্যারের কর্মময় জীবনের স্মৃতি, শিক্ষা-দানের নিষ্ঠা ও চরিত্রের মহত্ত্ব গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। অনুষ্ঠান শেষে বিদ্যালয় ও প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ভাটেরহদ রুস্তমপুর হাজী আবদুল আহাদ আদর্শ উচ্চ বিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকে স্যারের পরিবারের জন্য অর্থ সহায়তার চেক ও সম্মাননা স্মারক হস্তান্তর করা হয়।

Comments Share

Md Abu Rayhan 1 year ago
মানবিক উদ্যোগ নেওয়ার জন্য প্রাক্তন শিক্ষার্থীদের এলামনাই এসোসিয়েশন কে ধন্যবাদ।
সদস্য
হোন